ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তেলবাহী লরির ধাক্কায় রাজধানীর বনশ্রী মডেল স্কুলের ছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

রাজধানীর খিলগাঁওয়ে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত নাফিউল ইসলাম নাফিজ (১৪) দক্ষিণ বনশ্রী মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে। খিলগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকত ছেলেটি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ত্রিমোহনী ১২০ ফুট সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান।

এ ঘটনায় মোটরসাইকেল চালক নাফিজের খালাত ভাই সাজ্জাদ (১৮) এবং শাফিন (১৭) নামে আরেকজন আহত হয়েছেন।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার পর দুই বন্ধুসহ মোটরসাইকেলে ঘুরতে বের হয় নাফিস। খিলগাঁও থেকে বনশ্রী হয়ে ডেমরার উদ্দেশে যাওয়ার কথা ছিল তাদের। মোটরসাইকেলে নাফিসের সঙ্গে সাজ্জাদ ও সাফিন নামে আরো দুজন ছিল। তারা গুরুতর আহত হয়েছে।

খিলগাঁও থানার ওসি ফারুকুল জানান, মোটরসাইকেলে তিনজন ছিলেন। চালকের হেলমেট থাকলেও বাকি দুজনের মাথায় হেলমেট ছিল না। একটি দ্রুতগামী তেলের লরি পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা।

পরে তাদের উদ্ধার করে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে নাফিজকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহতদের একজনকে স্কয়ার হাসপাতাল এবং আরেকজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102