ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসচাপায় ৩ পথচারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সোনারগাঁও উপজেলার রায়েরটেক গ্রামের ফজল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিক (২০), রংপুর জেলার কোতোয়ালি থানার শ্যামপুর গ্রামের মুকুলের ছেলে ওহিদুল (৩২) ও চাদঁপুর জেলার মতলব থানার উদমদি গ্রামের নকুল সরকারের ছেলে সজিব সরকার (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে আটটায় বোরাক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-২৫৮৬) মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডে যাত্রী উঠানোর সময় হোমনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- জ ১৪-০৯৩৭) পেছন থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনজন পথচারীকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাস দুটির চালক ও হেলপার পালিয়ে যায়। তবে হাইওয়ে পুলিশ বাস দুটি আটক করেছে।

কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সময় নিউজকে বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস দুইটি আটক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102