ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে গ্রাম্য সালিশে চেয়ারম্যানকে থাপ্পড়!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করেছে সবুর আলী নামে (৩৭) এক ব্যক্তি। উপজেলার চাপিলা ইউনিয়নে বালু নিয়ে বিবাদমান বিষয়ে সালিশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চেয়ারম্যান আনোয়ার হোসেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আনোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, চাপিলা ইউনিয়নে একটি সালিশ যোগ দিলে চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সবুর নামে ওই ব্যক্তির কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সবুর চেয়ারম্যানের গালে চড় মারেন। এ সময় চেয়ারম্যান মাটিতে লুটিয়ে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন।

এসপি আরও জানান, সবুরকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102