আলজাজিরা এবং নেত্র নিউজের ভিত্তিহীন সংবাদ প্রকাশকে আমলে না নিয়ে প্রতিরক্ষা সম্পর্ককে আরো জোরদার করতে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল আজিজের সঙ্গে বৈঠক হয়েছে।
দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে সেনাবাহিনী প্রধান এখন দেশটি সফর করছেন।
দ্য বাংলাদেশ ডিফেন্স অ্যানালিস্ট এর এক ফেসবুক পোস্টে জানানো হয়, বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।এতে বলা হয় সম্প্রতি আল জাজিরায় সম্প্রচারিত প্রতিবেদনে হাঙ্গেরি থেকে সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র কেনাকাটার ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে তা ভুল প্রমাণিত হয়েছে।
প্রকৃতপক্ষে সেনাবাহিনী বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি থেকে তার অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করে থাকে। এছাড়া যুক্তরাজ্য, চীন ও সার্বিয়া থেকেও অস্ত্র আমদানি করা হয়। কিছু কিছু অস্ত্র তুরস্ক থেকেও জি টু জি পদ্ধতিতে আমদানি হয়ে থাকতে পারে। ইসরায়েল থেকে আড়িপাতার অস্ত্র কেনার ব্যাপারে আল জাজিরা যে তথ্য দিয়েছে তা কাল্পনিক ও অযৌক্তিক।
প্রকৃতপক্ষে মধ্য আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে এ ধরণের স্পর্শকাতর যন্ত্রের কোনো ব্যবহার নেই। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ইউনিট বা ফর্মেশন এ ধরণের যন্ত্রপাতি সজ্জিত নয়।
দ্য বাংলাদেশ ডিফেন্স অ্যানালিস্ট জানায় বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধাবস্থায় শুধু সামরিক ব্যবহারের জন্য ফ্রান্স ও জার্মানির কিছু ইলেক্ট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকে যা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কোনোভাবেই ব্যবহার হয় না।
#ডিবিসি নিউজ