ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে,ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

পাবনার সাঁথিয়া উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে ঢুকে গেছে। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া নির্মাণাধীন একটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাবা শাহ বাবু (৩০) ও তার মেয়ে বৃষ্টি আক্তার (১২)। তাদের বাড়ি সাঁথিয়া ভিটাপাড়া গ্রামে। নিহত শাহ বাবু পেশায় দিনমজুর ছিলেন।

সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, নগরবাড়ী থেকে সিমেন্টবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৪৫৩২) সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির দিকে যাচ্ছিল।

পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে যায়।

এসময় ওই ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বাবা ও মেয়ে। পাশে থাকা তার স্ত্রী ও ছেলে দৌড়ে দূরে নিরাপদ স্থানে চলে যায়।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102