ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে দুর্বৃত্তের হাতুড়ির আঘাতে বৃদ্ধা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুর্বৃত্তের হাতুড়ির আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম জাকিয়া খাতুন (৬৫) । তিনি মৃত আব্দুল হান্নানের স্ত্রী। নিহতের ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বানিয়াচং উপজেলার ৩ নম্বর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত ওই নারী বাড়িতে একা ছিলেন। তার ছোট ছেলে জোবায়ের স্থানীয় গানিংগঞ্জ বাজার থেকে এসে তার মাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে প্রতিবেশীদের ডেকে এনে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের ছেলে জোবায়ের ঠাকুর জানান, আমাদের অতি পরিচিত কেউ আমি বাড়িতে না থাকার সুযোগে মায়ের কাছে এসেছিল এবং আমার মাকে হত্যা করে আলমারি ও শোকেসের তালা খুলে মূল্যবান কিছু খুঁজে না পেয়ে আলমারি তছনছ করে ফেলে গেছে। হত্যাকারী যেই হউক আমি আমার মায়ের হত্যাকারীদের বিচার চাই।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানিয়াচং সার্কেলের দায়িত্বরত পুলিশ সুপার শেখ মো. সেলিম, বানিয়াচং থানা ইনচার্জ মো. এমরান হোসেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ।

এ ব্যাপারে এএসপি শেখ মো. সেলিম বলেন, প্রকৃত আসামিদের খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব শিগগিরই প্রকৃত আসামিকে খুঁজে বের করা হবে।

লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102