ময়মনসিংহের গৌরীপুর পৌর নির্বাচনে দুই টিভি সাংবাদিকদের ওপর হামলাকারিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা সাতদিনেও কোনো হামলাকারি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এসময় অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর কর্মসুচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেয়া হয়।