পুলিশের সংরক্ষিত ডাটাবেজে নাগরিকের তথ্য রাখা হয়, এখানে তৃতীয় কোনো পক্ষ নেই। তাই নিরাপদে নাগরিকরা তাদের তথ্য দিতে পারবেন। আর আইনের ভিত্তিতে জনগণ তথ্য দিতে বাধ্য।
সকালে মিরপুর মডেল থানার উদ্যোগে নাগরিক তথ্য ফরম সংগ্রহ উপলক্ষে শোভাযাত্রার পর সম্মেলনে এসব কথা বলেন মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন। মিরপুর মডেল থানার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে পাইকপাড়ার মডেল একাডেমি স্কুল মাঠে এসে শেষ হয়।
পরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অপরাধ নির্মূলের জন্য এর গুরুত্ব অনেক বলে জানান বক্তারা। বাড়ির মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, তারা এই কাজে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করছে।