ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রবিবার করোনার টিকা নেবেন প্রধান বিচারপতি, মন্ত্রী ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

রবিবার করোনার টিকা নেবেন প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা।

আজ শনিবার স্বাস্থ্যের ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

ভারত থেকে করোনার ভ্যাকসিন আসার পর ২৭শে জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শুরু হয় পরীক্ষামূলক টিকা দেয়ার কাজ। দুই দিনে পাঁচশ ৬৭ জনকে দেয়া হয় ভ্যাকসিন। এরপরই শুরু হয় ভ্যাকসিন নেয়ার জন্য রেজিষ্ট্রেশন কার্যক্রম।

শনিবার দুপুর পর্যন্ত টিকা নিতে তিন লাখ ২৮ হাজার ১৩ জন রেজিষ্ট্রেশন করেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক। বলেন, এরইমধ্যে টিকা দান কর্মসূচীর ৭৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রবিবার দেশজুড়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। সকাল ৯টা থেকে সারা দেশে একযোগে করোনার টিকা প্রয়োগ শুরু হবে।

রাজধানীর সরকারি ৪৩টি হাসপাতালে দেয়া হবে করোনার টিকা। ঢাকা উত্তর সিটির ৩০টি ও দক্ষিণ সিটির ১৯টি কেন্দ্রে ৩শ ৪৩টি টিম টিকা প্রয়োগে কাজ করবে।

এদিকে, রেজিস্ট্রেশনের জন্য গেল ৪ঠা ফেব্রুয়ারি অ্যাপটি গুগল প্লে স্টোরে আসার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই যারা করোনার টিকা পেতে অগ্রাধিকারের তালিকায় রয়েছেন এবং অনলাইনে আবেদন করতে পারছেন না তাদের জন্য স্পটে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

টিকা নেয়ার চার সপ্তাহ পর করোনার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102