আল জাজিরা টেলিভিশনে প্রচারিত দেশ বিরোধী সংবাদের প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনারায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তরা বলেন, আল জাজিরা টেলিভিশনের প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এটি দেশবিরোধী একটি ষড়যন্ত্র। আমরা ওই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
এসময় কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীসহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।