ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকাদান চলছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটেও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬ বার পঠিত

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও চলছে করোনার টিকাদান কর্মসূচি। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় এ টিকাদান কর্মসূচি।

কর্মসূচির প্রথম ধাপেই টিকা নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া টিকা নিয়েছেন অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার ও স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ রবিবার ৮০ জনকে টিকা দেওয়া হবে।

জাতীয় পর্যায়ে টিকা প্রদানের প্রথম দিনে রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। এসব টিকা কেন্দ্রে বিভিন্ন জেলার সংসদ সদস্য, রাজনীতিবিদসহ জনপ্রতিনিধিরা টিকা নেবেন। তাঁরা এই টিকা কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য এবং অন্যদের উদ্বুদ্ধ করার জন্য টিকা নেবেন।

টিকা গ্রহণ করে খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, টিকা নিতে আমার কোনো ভয় নেই। আমার তিন বন্ধু বিদেশে থাকেন, তাঁরা এব্যাপারে এক্সপার্ট। আমাকে অভয় দিয়েছেন তাঁরা। তিনি বলেন, ‘যাদের সম্ভব টিকা নিয়ে নেওয়া উচিত। দেশের ৭০ শতাংশ লোক টিকা নিলে করোনাভাইরাস ছড়াবে না।

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক টিকা নেওয়ার পর বলেন, ‘আমি সবাইকে আহ্বান জানাচ্ছি টিকা গ্রহণের জন্য। টিকা না দিলে নিজের ক্ষতি, দেশের ক্ষতি।’

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, অনেক দেশ ভ্যাকসিন পায়নি, ‘আমরা অতি দ্রুত সংগ্রহ করেছি। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি বলেন, টিকা নেওয়ার পর আমি ভালো বোধ করছি। আমার কোনো সমস্যা হয়নি। আমি চাই সবাই টিকা নিক এবং স্বাস্থ্যবিধি মেনে চলুক।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102