ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আল জাজিরার তথ্যচিত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত: এডিটরস গিল্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রচারিত ‘অল দ্যা প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রচারিত হয়েছে, মানা হয়নি সাংবাদিকতার নীতি নৈতিকতা, এমনটাই জানিয়েছে এডিটরস গিল্ড।

রবিবার গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, তথ্যচিত্রটি একটি পরিবারের সদস্যদের নিয়ে করা হলেও শিরোনামটিই মন্দ সাংবাদিকতার প্রতিরূপ।

রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ও পক্ষপাতদুষ্ট তথ্যচিত্র কোনভাবেই অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত হতে পারেনা বলেও মনে করছে সংগঠনটি। পুরো তথ্যচিত্রের ভিত্তি অনানুষ্ঠানিক আড্ডা, যার কোন কোন গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপিত হয়নি।

হাঙ্গেরি ও ফ্রান্সে বিনিয়োগের কথা বলা হলেও দেখানো হয়নি উৎস, নেই সংশ্লিষ্ট দেশগুলোর কোন প্রশাসনিক বক্তব্য। মেইলের অংশ দেখানো হয়েছে কোন মূল পেজ না দেখিয়েই, ফলে এর সত্যতা নিয়েও রয়েছে প্রশ্ন। ইসরায়েলের কাছ থেকে স্পাই ওয়্যার কেনার কথা বলা হলেও কোন প্রমাণ নেই তথ্য চিত্রে।

এছাড়া গোপন ক্যামেরায় বেশিরভাগ ভিডিও ধারণ করা হয়েছে যা মান সম্পন্ন সংবাদমাধ্যম করতে পারে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102