ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। আজ রবিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই দণ্ডাদেশ দেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়া আরও তিন জনকে খালাস দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, সরিষাবাড়ি উপজেলার করগ্রাম পশ্চিমপাড়া এলাকার ওয়াদুদ মন্ডলের ছেলে হারুনের সাথে তার স্ত্রী মাহমুদা বেগমের মধ্যে হাওলাতি টাকা পরিশোধ নিয়ে কলহ চলছিল। টাকা পরিশোধে অস্বীকৃতির করণে ২০১২ সালের ১১ জুলাই সকালে নিজ বাড়িতে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী হারুন ও তার দুই বোন রিজু বেগম, রাজিয়া বেগম এবং বাবা ওয়াদুদ মন্ডল মাহমুদা বেগমকে মারধর করে। স্বামী গলা চেপে ধরে ও অন্য আসামীরা বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে মাহামুদে হত্যা করে এবং লাশ গুম করার চেষ্টা করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মাহমুদা বেগমের বাবা খলিলুর রহমান বাদী হয়ে ৪ জনকে আসামী করে সরিষাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যের ভিত্তিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন, তবে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হারুন পলাতক রয়েছে।
এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামীর দুই বোন ও বাবাকে বেকসুর খালাস দেয় আদালত। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও অ্যাডভোকেট মোজাম্মেল হক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102