ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় আদালত পরিবর্তন চেয়ে আবেদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

ফের পেছালো এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ। বিচারিক আদালত পরিবর্তনের জন্য বাদী উচ্চ আদালতে আবেদন করায় আজ রবিবার ধার্য তারিখে সাক্ষ্যগ্রহণ হয়নি। বর্তমানে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি বিচারাধীন আছে। এর আগে বাদী পক্ষের সাক্ষী আদালতে হাজির না হওয়ায় তিনবার সাক্ষ্যগ্রহণ পেছানো হয়।

আদালত সূত্র জানায়, রবিবার সকাল ১১টার দিকে মামলার কারান্তরিণ ৮ আসামীকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসময় বাদী পক্ষের আইনজীবী বিচারিক আদালত পরিবর্তনের জন্য উচ্চ আদালতে আবেদনের বিষয়টি বিচারককে অবগত করেন। ফলে ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক মামলার সাক্ষ্যগ্রহণ থেকে বিরত থাকেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, বাদী ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে বিচারিক আদালত পরিবর্তনের আবেদন করেছেন। ফৌজদারি কার্যবিধির ৫২৬ ধারায় আদালত পরিবর্তনের এই আবেদন করা হয়। আবেদনে সিলেটের অন্য কোনো ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলাটি যেন বদলির আদেশ দেয়া হয়- সে প্রার্থনা করা হয়েছে।
তিনি বলেন, বিষয়টি হাইকোর্টে শুনানির অপেক্ষায় থাকায় গতকাল রবিবার আদালতে সাক্ষ্য নেয়া হয়নি। আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য সময় চাওয়া হয়েছে। আদালত এই আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে আসেন এক গৃহবধূ। এ সময় ছাত্রলীগের কয়েকজন ক্যাডার ওই গৃহবধূকে স্বামীসহ কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে তারা স্বামীকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় রাতে গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করে। তারা হলেন- ছাত্রলীগ ক্যাডার এম. সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম, মাহফুজুর রহমান, আইনুদ্দিন ও মিসবাউল ইসলাম রাজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102