ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিয়াল বেতিসকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

লা লিগায় রিয়াল বেতিসকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে টেবিলের দুই নম্বরে ওঠে এসেছে কাতালানরা। ২১ ম্যাচে বার্সার সংগ্রহ ৪৩ পয়েন্ট।

স্তাদে বেনিতো ভিয়ামারিনে রিয়াল বেতিসের অতিথি ছিল বার্সেলোনা। কোপা দেলরে’তে গ্রানাদাকে হারানোর সুখস্মৃতি সঙ্গী কাতালানদের। জয়ের ছন্দে আছে কোম্যানের দল। চুক্তি ফাঁসসহ নানা মুখরোচক খবরের তিক্ততা ভুলে মাঠে সৌরভ ছড়াচ্ছেন মেসিও।

তবে প্রতিপক্ষ বেতিস বলেই বাড়তি সতর্ক ছিলেন কোম্যান। কারণ, ফর্মে আছে পেল্লেগ্রিনির শিষ্যরাও। ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গে কোচের পরামর্শ হারে হারে টের পেয়েছে বার্সা।

কাতালানদের হতাশ করে ৩৮ মিনিটে লিড নেয় বেতিস। গোল করেন বোর্গা ইগলেসিয়াস। প্রথমার্ধে চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা। ৫৯ মিনিটে কাতালান সমর্থকদের ভয়কে জয় করেন মেসি। প্রিয় তারকার গোলে উচ্ছ্বাস সমর্থকদের। ৬৮ মিনিটে আবারো উৎসব বার্সা শিবিরে। তবে, এবার নিজেদের কল্যাণে নয়। আত্মঘাতী গোল করেন ভিক্টর রুইজ। লিড পায় বার্সেলোনা।

নিজের ভুলকে ফুলে পরিণত করতে বেশি সময় নেননি রুইজ। ৭৫ মিনিটে নাবিল ফেকিরের ফ্রি কিকে চমৎকার গোল করে বেতিসকে ২-২ গোলের সমতা উপহার দেন ৩২ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার।

ড্র’য়ের পথেই যাচ্ছিল ম্যাচ। তবে, তা হতে দেননি ত্রিনকাও। সমানে সমান লড়াইয়ে ৮৭ মিনিটে ব্যবধান গড়েন ২১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড। ম্যাচে আর কোনো বিপদ হয়নি। দু’দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষ হয় ৩-২ ব্যবধানে। বার্সেলোনা সমর্থকদের মুখে জয়ের হাসি। আর তাতেই খুশি কোম্যান, মেসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102