ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুল খুললে জামা-জুতা কেনার টাকা পাবে শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয় খুললে জামা-জুতা কেনার টাকা পাবে শিক্ষার্থীরা। নগদের মাধ্যমে এ অর্থ অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানো হবে। কিডস অ্যালাউন্স হিসেবে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এক হাজার টাকা করে দেয়া হবে।

সোমবার মন্ত্রণালয়ে নগদের মাধ্যমে দেশের আটটি উপজেলায় উপবৃত্তি প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ এক হাজার টাকা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। আমরা সব শিক্ষার্থীদের তথ্য যুক্ত করেছি। বিদ্যালয় খুললে নগদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এ অর্থ পৌঁছে দেয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, গত তিন মাস ধরে প্রত্যেক শিক্ষার্থীকে ৪৫০ টাকা করে দেওয়া হবে। আট উপজেলার জন্য তিন কোটি ৬৪ লাখের বেশি অর্থ বিতরণ করা হবে। আগে শিওর ক্যাশের মাধ্যমে উপবৃত্তির অর্থ দেওয়া হলেও সেখানে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন, অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র ছিল না বলে নানা জটিলতা তৈরি হতো। বর্তমানে অনেক স্বল্প ব্যয়ে নগদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এ অর্থ পৌঁছে দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব জিএম হাসিবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এম মনসুর আলম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102