ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ার ধুনটে গৃহবধূর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী আনার কলির (৩২) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে স্বামীর বাড়ি থেকে আনার কলির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। পুলিশ বলছে, যৌতুকের টাকা না দেয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও সতীনের বিরুদ্ধে।

বগুড়ার ধুনট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঈশ্বরঘাট গ্রামের মৃত আমজাদ হোসেনের মেয়ে আনার কলি গত দুই বছর আগে এক সন্তান ও স্বামীকে রেখে প্রেম করে একই গ্রামের মৃত আছমত আলী মোজাম্মেল হককে বিয়ে করেন। মোজাম্মেল হকের ঘরেও স্ত্রী ও সন্তান রয়েছে।

আনার কলির ভাই আব্দুস ছোবাহান জানান, বিয়ের পর থেকেই আনার কলিকে যৌতুকের জন্য বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা এনে দিতে নির্যাতন চালিয়ে আসছিল স্বামী মোজাম্মেল হক ও সতীন আম্বিয়া খাতুন। এক পর্যায়ে তারা গত শুক্রবার বিকেলে পান্তা ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ালে আনার কলি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। পরে তারা হত্যার ঘটনাটি ধামাপাচা দিতে সোমবার দুপুরে গোপনে আনার কলির লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিল। ধুনট থানায় অবগত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, পান্তা ভাত খাওয়ার পর আনার কলির অসুস্থ হয়ে পড়লে তাকে ধুনট হাসাপালে ভর্তি করে তার স্বামী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে আনারকলির ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102