ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইনজুরির কারণে মিরপুর টেস্টে থাকছেন না সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

ইনজুরির কারণে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।

চট্টগ্রামে প্রথম টেস্ট চলাকালীন দ্বিতীয়বারের মতো চোট পেয়েছিলেন সাকিব। ফলে প্রথম টেস্টের শেষ দিকে বোলিং-ফিল্ডিং করতে পারেননি।

এর আগে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে চলাকালীন কুঁচকিতে চোট পান সাকিব আল হাসান। কিছুদিন বিশ্রামে থেকে অবস্থার উন্নতি হলে খেলতে নামেন প্রথম টেস্টে। প্রথম ইনিংসে ব্যাটিং করলেও, বোলিং নেমে বাধে বিপত্তি। ৬ ওভার বোলিং করার পর আবারো কুঁচকিতে চোট পান। স্ক্যান করার পর নিশ্চিত হওয়া যায় তার চোটের বিষয়টি। এর ফলে আগামী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তার খেলা হচ্ছে না।

তবে সাকিবের পরিবর্তে দলে কাউকে ডাকা হবে কি না, এ বিষয়ে এখনো কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট।

এদিকে শেষ টেস্ট খেলতে সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছেছে বাংলাদেশ ও উইন্ডিজ দল। দুই বছর আগে বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও এবার অন্তত সিরিজ হারতে হবে না ক্যারিবিয়ানদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102