ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সমাবেশে মাথা ঘুরে পড়ে গেলেন রিজভী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে রোববার সকালে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিজভী। একপর্যায়ে তিনি মাথা ঘুড়ে পড়ে যান।

পরে দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

সেখানে রিজভীর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান, তার ডায়াবেটিস বেড়ে গেছে। পরে তিনি হাসপাতাল থেকে চলে আসেন।

উল্লেখ্য, কিছু দিন আগে তিনি হার্টঅ্যাটাক করে দুদফা ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102