ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটে গণপিটুনি-পুড়িয়ে হত্যার মামলায় গ্রেপ্তার আরো ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুজবে রংপুরের জুয়েল নামের একজনকে গণপিটুনিতে হত্যা ও মরদেহ আগুনে পুড়ে ফেলার ঘটনায় মো. জাবেদ ওমর (৩২) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) জাবেদকে জেলা জজ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর সন্ধায় জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে রংপুরের সহিদুন্নবী জুয়েল নামের একজন ধর্মীয় অনুভূতি আঘাত হেনেছে এমন গুজবে গণপিটুনিতে মারধর করে তাকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলা হয়।

এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয় পাটগ্রাম থানায়। পরে তিনটি মামলা হস্তান্তর করা হয় জেলা ডিবিতে। ওই মামলাগুলোতে ইতোপূর্বে দফায় দফায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৪৬ জনকে। গতরাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জাবেদ ওমরকে। জাবেদ ওমর ওই উপজেলার বুড়িমারী ইউনিয়ন ব্যাংকান্দা গ্রামের আজিজার রহমানের পুত্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102