ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্ত্রী ও যুবককে পিটিয়ে হত্যা স্বামীর!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

গায়ে থাকা কালো ওড়না ও গলায় হলুদ গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় গত রোববার (৭ ফেব্রুয়ারি) গৃহবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ।

এদিন সকালে তাদের মরদেহ সাতক্ষীরা পৌর সদরের শ্রীপতিপুর শেখ আব্দুল হাইয়ের বাড়িসংলগ্ন আমগাছ থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গৃহবধূর স্বামী ও তার ছোট দেবরকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন নিহত ফাতেমার স্বামী বাক প্রতিবন্ধী শেখ আহসান ও স্বামীর আপন ছোট ভাই শেখ আসাদ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে কলারোয়ার উপজেলার শ্রীপতিপুর নিহতের বাড়ি সংলগ্ন পাঁচিলের পাশে থেকে হত্যায় ব্যবহৃত রড ও আলামত উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী ও দেবর জানায়, নিহত ফাতেমার সঙ্গে দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পাড়ের ছেলে নিহত করিম পাড়ের। গত পরশু দিনগত রাতে নিহত ফাতেমার শ্বশুরবাড়ি কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামে পরিত্যক্ত এক কক্ষে আপত্তিকর অবস্থায় দুজনকে দেখে ফেলেন তার স্বামী। বাক প্রতিবন্ধী স্বামী উত্তেজিত হয়ে তার ছোট ভাই আসাদের সহযোগিতায় প্রথমে দুজনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে। পরে নিহত ফাতেমার গায়ে ব্যবহৃত কালো রঙের ওড়না ও গামছা দিয়ে গলায় বেঁধে দুজনকে এক আম গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে।

এ ঘটনায় নিহত করিম পাড়ের পিতা জয়নাল পাড় কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তারই প্রেক্ষিতে ২৪ ঘণ্টার ভিতরে জড়িত থাকার অভিযোগে প্রধান ২ আসামিকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও অন্যান্য মালামাল।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102