ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় ওমর ফারুক নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত ফারুকের অভিযোগ মাদক সেবনে বাধা দেওয়ায় মাদকসেবীরা তার ওপর এ হামলা চালিয়েছে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চৌমুহনী জননী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত ওমর ফারুক উপজেলার মধ্য নাজিরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে।

আহত ওমর ফারুক অভিযোগ করে বলেন, তিনি সামাজিক সংগঠন যুব কল্যাণ সংঘের সহ সভাপতি ও সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহে সেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। কিছুদিন ধরে স্থানীয় কয়েকজন বখাটে যুব কল্যাণ সংঘের ভেতরে ঢুকে ইয়াবা সেবন করে। আমি তাদের এ কাজ থেকে বিরত থাকতে বললে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে নানাভাবে হুমকি দিতে থাকে।

সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে চৌরাস্তা জননী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন আমার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকদের পরামর্শে আমাকে জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি ও জড়িতদের আটকের চেষ্ট চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102