ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঐতিহ্য হারাচ্ছে ৫০০ বছরের পুরনো মুন্সি আমিরুল্লাহ জামে মসজিদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী; বাংলাদেশের আনাচে কানাচে অযত্নে অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে মোঘল আমলের মুসলিম ঐতিহ্যের বিভিন্ন প্রাচীন নিদর্শন। মুন্সি আমিরুল্লাহ জামে মসজিদ নামে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় এরকম একটি পুরাকীর্তি অবস্থিত। এই স্থাপত্বটি আনুমানিক ৫০০ বছরের পুরনো মোঘল আমলের নির্মিত। তবে বর্তমানে সংস্কারের অভাবে মসজিদটির সৌন্দর্য ও ঐতিহ্য হারাতে বসেছে।

স্থানীয় সুত্রে থেকে জানা যায়, পটুয়াখালী জেলায় দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সি বাড়িতে মুন্সি আমিরুল্লাহ এই মসজিদটি তৈরী করেন, যা প্রত্বতত্ত্ব স্থাপত্য শিল্পের এক অপরূপ সৌন্দর্যের দৃষ্টান্ত হয়ে রয়েছে। মুন্সি আমিরুল্লাহর সপ্তম বংশধরদের আর্থিক অভাব অনটনের কারনে রক্ষনাবেক্ষন না হওয়ায় মসজিদের সৌন্দর্য দিন দিন কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। চুন-সুরকী দিয়ে নির্মিত মসজিদটির মুল ভবন চারপাশে ২০০ বর্গফুট বিশিষ্ট। উচ্চতা প্রায় ৪০ ফুট। এটি এক গম্বুজ বিশিষ্ট একতলা মসজিদ। মসজিদের ভেতরে ২০ থেকে ৩০ জন মুসল্লি নামাজ পড়তে পারেন। পরিচর্যার অভাবে মসজিদের বাহিরের আস্তর নষ্ট হয়ে অধিকাংশ জায়গা থেকে খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টির পানিতে মসজিদের দেয়ালে শেওলা জমে বিবর্ন হয়ে গেছে মসজিদের সৌন্দর্য। মসজিদের ভেতরের দিকে রয়েছে বিভিন্ন কারুকার্যখচিত মুসলিম স্থাপত্যের প্রাচীনতম নিদর্শন। মসজিদ-সংলগ্ন একটি বড় দিঘি রয়েছে। মুসল্লিরা এখানে ওজু ও গোসল করেন।
আমিরউল্লাহ মুন্সির সপ্তম বংশধর শাহ আলম মুন্সি জানিয়েছেন, “অনেকবার খুলনা থেকে প্রতœতত্ত্ব অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার মানুষ মসজিদটি পরিদর্শন করেছেন, মাপামাপি করছেন, ছবি তুলেছেন চলে গেছেন আর কোন খবর বার্তা পাই নাই। কেউই এটি সংস্কার বা রক্ষনা বেক্ষনের দ্বায়িত্ব নেয়নি, নিজেদের উদ্যোগে আমরা রক্ষনা বেক্ষন করি। স্থানীয় এলাকাবাসীরা মনে করেন প্রতœতত্ত্ব অধিদপ্তর উদ্যোগ নিলে এটি হতে পারে একটি দর্শনীয় স্থান”
দশমিনা উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, মসজিদটি দ্রুত সংস্কার করলে মসজিদটি আরো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হয়ে উঠবে। বাংলাদেশে মুসলিম শাসনের ইতিহাস-ঐতিহ্য, ইসলামি স্থাপত্যশিল্প হিসেবে টিকে থাকবে বহুদিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102