নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম তৌহিদুল ইসলাম সাগর (২৫)।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গুনাইহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় মাইক্রোবাস আরোহী দুই বিদেশি আহত হয়েছেন। চালক মো. সাগর রূপপুর পারমাণবিক প্রকল্পের মাইক্রোবাসচালক। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ এলাকার বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনা গামী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৩-১৭৯০) পাবনা থেকে ঢাকা গামী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৯-৩২৩৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোসবাসটি দুমড়ে মুচরে যায়।
বনপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ও পুলিশ এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক সাগর মারা যায়। পরে অবস্থার অবনতি হলে রাশিয়ান প্রকৌশলী শেরশাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।