ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোহিঙ্গাদের ধাপে ধাপে ফিরিয়ে নেয়া হবে: মিন অং হ্লাইং

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ধাপে ধাপে ফিরিয়ে নেয়া হবে বলে জানালেন মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলকারী সামরিক জান্তার প্রধান মিন অং হ্লাইং।

সেনা অভ্যুত্থানের পর সোমবার সন্ধ্যায় প্রথমবারের মতো জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেন তিনি। এসময় স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন মিয়ানমারের সেনাপ্রধান।

মিয়ানমার সেনাপ্রধান মিন অং লাইং বলেন, বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে চুক্তি ও আমাদের নীতি অনুযায়ী বাংলাদেশে আশ্রয় নেয়াদের ফেরাতে প্রত্যাবাসন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো।

মিন অং হ্লাইং বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। স্বচ্ছ ও সুশৃঙ্খল গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের তারিখ ঘোষণা করেন নি তিনি। এছাড়া নির্বাচন কমিশন সংস্কারের ঘোষণাও দেন মিন অং হ্লাইং।

এদিকে, সোমবার মিয়ানমারের সাত শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, মিয়ানমারের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ-সমাবেশের অধিকারের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102