ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. খলিল (৩৫)। তিনি উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের সমর্থক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানার সমর্থকরা সন্ধ্যায় প্রচারণায় যায়। থানামোড় এলাকায় পৌঁছালে আগেই অবস্থান নেওয়া বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন ও তার সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রকিবুল হকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। পরে বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ। এ খবর ছড়িয়ে পড়লে গিয়াস উদ্দিনের সমর্থকরা ডুবাইল এলাকায় মিছিল বের করলে রকিবুলের সমর্থকরা হামলা চালায়। এসময় খলিল নামে এক সমর্থকের মৃত্যু হয়। আহত ৫ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় রাত সোয়া নয়টা পর্যন্ত মামলা হয়নি। গোপালপুর পৌর এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102