কেশবপুরে মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রায়হান কেশবপুর উপজেলার ভান্ডারখোলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, সাগরদাঁড়ি-বগা সড়কের নেহালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাগরদাঁড়ি কারিগরি বাণিজ্য কলেজের প্রথম বর্ষের ছাত্র রায়হান (১৮) ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় রায়হানের সঙ্গী মোমিনপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে আল-আমিন (১৮) এবং অপর মোটরসাইকেল আরোহী পার্শ্ববর্তী তালা উপজেলার রেজাউল ইসলাম (৩০) আহত হন।