ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয় দিয়ে মিশন শুরু নাদাল-সোফিয়ার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

দাপুটে জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মিশন শুরু করলেন রাফায়েল নাদাল। মেলবোর্ন পার্কে পুরুষ এককের লড়াইয়ে সার্বিয়ান লাসো জেরেকে ৬-৩,৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন স্প্যানিশ নাদাল। নারী এককে অস্ট্রেলিয়ান ম্যাডিসনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন আমেরিকান সোফিয়া কেনিন। করোনার মাঝেও টেনিস কোর্টে ফেরায় আনন্দিত কেনিন।

রাফায়েল নাদাল। ক্লে কোর্টের রাজা। গেলো বছর করোনার মাঝেও টেনিসে ইতিহাস রচনা করেছিলেন রাফা। নোভাক জোকোভিচকে স্ট্রেইট সেটে হারিয়ে ১৩তম ফ্রেঞ্চ ওপেনের পাশাপাশি রজার ফেদেরারের ২০টি গ্র্যান্ডস্লামে ভাগ বসান এই স্প্যানিশ তারকা। সেই সাফল্যকে পুঁজি করে এবার অস্ট্রেলিয়ান ওপেনে দাপুটে শুরু রাফায়েল নাদালের।

মেলবোর্ন পার্কে প্রথম রাউন্ডের লড়াইয়ে সার্বিয়ান লাসো জেরের মুখোমুখি হয় রাফায়েল নাদাল। ম্যাচের শুরুতেই র‌্যাকেটের ঝড় তুলেন এই স্প্যানিয়ার্ড। যেখানে রাফার আগুনঝরা সার্ভে নাস্তানাবুদ লাসো। তাইতো প্রথম সেট ৬-৩ গেমে জিতে এগিয়ে যান ২০টি গ্র্যান্ডস্লামজয়ী।

এদিন যেনো কোর্টে পণ করেই নেমেছিলেন রাফা। তাইতো কোনো পাত্তাই পায়নি সার্বিয়ান জেরে। ব্যাকহ্যান্ড ও ফোরহ্যান্ডের ঝলক দেখিয়ে ৬-৪ গেমে পরের সেটও জিতে নেন নাদাল। এরই ধারাবাহিকতায় শেষ সেট ৬-১ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে পা রাখেন বিশ্বের দুই নাম্বার তারকা।

নাদালের জয়ের দিনে নারী এককের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন আমেরিকান সোফিয়া কেনিন। ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়ান ম্যাডিসনের বিপক্ষে আধিপত্য বিস্তার সোফিয়ার। তাইতো প্রথম সেট ৭-৫ ব্যবধানে জিতে লিড নেন ২২ বছর বয়সী এই আমেরিকান তরুণী।

অবশ্য পরের সেটে প্রতিরোধ গড়ে তুলেও কাজের কাজটি করতে পারেনি ম্যাডিসন। শেষ দিকে ব্যাকহ্যান্ডের কারিশমায় দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে নেয় কেনিন। ১ ঘণ্টা ২৬ মিনিটের লড়াইয়ের পর দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করে সোফিয়া কেনিন।

আমেরিকান টেনিস খেলোয়াড় সোফিয়া কেনিন বলেন, ‘প্রথম রাউন্ড জিততে পেরে খুবই খুশি আমি। মেলবোর্ন সবসময় আমার পছন্দের কোর্ট। গেলো বছরের মতো এবারও অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি নিজের করে নিতে চাই। যদিও প্রতিটি লড়াই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

করোনার কঠিন পরিস্থিতির মাঝেও কোর্টে টেনিস ফেরাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন সোফিয়া কেনিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102