সিরাজগঞ্জে মর্গ থেকে নারীর মৃতদেহের স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় আটক ৩ ডোমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালঙ্কার।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি বাহাউদ্দিন ফারুকি বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে আদালতের মাধ্যমে তিনজনকে জেলা কারাগারে পাঠানো হয়। তারা হলেন-হাসপাতালের মর্গে দায়িত্বরত ডোম রানা এবং তার সহযোগী শাহ আলম ও সুমন।
জেলা সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ডোমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকেও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।