ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

কুমিল্লার বুড়িচংয়ে বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে এক রিকশাচালক। এ ঘটনায় অভিযুক্ত লোকমান হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোকাম ইউনিয়নের হালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন হালগাঁও গ্রামের লোকমান হোসেনের স্ত্রী ফারজানা আক্তার (২৫) ও ফারজানার মা কুমিল্লা সদর উপজেলার বল্লভপুর গ্রামের শাহ আলমের স্ত্রী বানু বিবি (৫৫)। হত্যার পর মায়ের লাশ চৌকিতে ও মেয়ের লাশ মাটিতে পড়েছিল।

স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন মুন্সী জানান, স্ত্রী ফারজানা আক্তার পরকীয়া করার অভিযোগে তার ওপর ছুরি নিয়ে হামলা করে লোকমান। তার বাড়িতে বেড়াতে আসা শাশুড়ি বাধা দিতে গেলে তার ওপরও হামলা চালান তিনি। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। তাদের হত্যার পর লাশের পাশে বসে থাকেন লোকমান হোসেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজিজুল বারী নয়ন জানান, ঘটনাস্থলে এসে বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতককে আটক করেছি। তার দাবি, পারিবারিক কলহের কারণে সে এই ঘটনা ঘটিয়েছে। আমরা বিষয়টি আরো তদন্ত করে দেখছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102