ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় পড়ে শেখ নুরুল হক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কাঠমিস্ত্রি হিসেবে চাকরি করেন। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তার বাড়ি পিরোজপুর হুলারহাট উপজেলায়। তিনি যাত্রাবাড়ী স্টাফ কোয়ার্টারে থাকতেন।

জানা যায়, আজ সকালে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে ৮ নম্বর দুটি বাসের মাঝখান দিয়ে পার হওয়ার সময় চাপা পড়েন নুরুল হক। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ৮ নম্বর বাসের কনডাক্টর নুরনবীকে আটক করা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102