ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অক্সফোর্ডের টিকা মূল হাতিয়ার, বাতিল করবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯ বার পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলেছে, বিশ্বে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এখনও মূল হাতিয়ার হিসেবে কাজ করছে অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের টিকা।

দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ডের টিকা দেওয়া বন্ধ রাখায় সোমবার জোর দিয়ে সংস্থাটি এ কথা বলেছে। খবর এপির।

এর আগে জোহানেসবার্গের দ্য ইউনিভার্সিটি অব উইটওয়াটাস্র্যান্ড অক্সফোর্ডের টিকা নিয়ে গবেষণা শেষে রোববার এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের মৃদু ও মাঝারি মাত্রার করোনাভাইরাস মোকাবিলায় এ টিকা খুব সামান্যই সুরক্ষা দিতে পারে।

এ কারণে দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ডের টিকা দেওয়া সাময়িকভাবে স্থগিত করে। দেশটিতে আগামী কয়েক দিনের মধ্যে অক্সফোর্ডের টিকা দেওয়ার কাজ শুরুর কথা ছিল।

তবে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি মিখাইজ এ পদক্ষেপকে সাময়িক বলে মন্তব্য করেছেন।

কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশন্সের (সিইপিআই) প্রধান রিচার্ড হ্যাটচেট বলেছেন, এই টিকা বাতিল করার সিদ্ধান্তটি খুব তাড়াতাড়িই হয়ে গেছে।

এদিকে অ্যাস্ট্রাজেনেকা দাবি করেছে, তাদের টিকা মারাত্মক অসুস্থ রোগীর ক্ষেত্রেও কার্যকর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102