ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের পর ছিটকে গেলেন সাদমান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চোটের কারণে মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্ট হারার পর জানা যায় দ্বিতীয় টেস্ট থেকে তার ছিটকে যাওয়ার দুঃসংবাদটি। ইনজুরির কারণে ঢাকা টেস্টে পাওয়া যাচ্ছে না দলের নির্ভরযোগ্য এই ক্রিকেটারকে।

তবে শুধু সাকিব একা নন, দ্বিতীয় টেস্ট থেকে এবার বাদ পড়ে গেলেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলামও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে এ খবর। বোর্ড জানায়, ঢাকা টেস্টে খেলতে পারবেন না সাদমান। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় পড়ে গিয়ে ব্যথা পান সাদমান। বিসিবির মেডিকেল টিম তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না। ফলে দ্বিতীয় টেস্টের দল থেকে বাইরে রাখা হচ্ছে তাকে।

এদিকে সাকিব আল হাসানের জায়গায় দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। সাদমানের বদলি হিসেবে কিছু জানায়নি বিসিবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102