ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোয়ারীঘাটে চলছে বিআইডাব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

রাজধানীর লালবাগের কামালবাগ থেকে সোয়ারীঘাট এলাকার বেড়িবাঁধের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় এ উচ্ছেদ অভিযান। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিআইডাব্লিউটিএ’র পোর্ট অফিসার মো. গুলজার আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে টিনের ঘর, দোকান, বহুতল ভবনও ভাঙা পড়েছে। অভিযান চলাকালে কালের কণ্ঠকে তিনি বলেন, ‘বিআইডাব্লিউটিএ’র জমিতে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীকাল বৃহস্পতিবারও অভিযান চালানো হবে।’

কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে জানতে চাইলে গুলজার আলী বলেন, ‘আমরা গুণে দেখিনি। কামালবাগ এলাকা থেকে সোয়ারীঘাট পর্যন্ত আধা কিলমিটারের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আমরা দুই দিনের পরিকল্পনা নিয়ে নেমেছি। আজ যতদূর পর্যন্ত উচ্ছেদ করা যায় তা করা হবে। বাকিটা আগামীকাল শেষ করব।’

উচ্ছেদের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে চারপাশে পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে। তবু প্রচুর উৎসুক মানুষ ভিড় করছে। উচ্ছেদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102