ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত, আহত অন্তত ৫০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিংস্টেশনের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আড়াআড়ি হয়ে উল্টে পড়ে। এতে সড়কটির সকল ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ঘটনাস্থলের উভয়পাশে শত শত বাস-ট্রাক আটকে পড়ে।

কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলে পৌছে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। (ঢাকা মেট্রো গ-১১০২১৪) বাসটি রাস্তার ওপর উল্টে পড়ে ছিলো। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বাসের মধ্যে থেকে হতাহতদের উদ্ধার অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102