ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদক কারবারি মা-ছেলের ১০ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে মাটি খুঁড়ে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার হওয়ার ঘটনায় মা-ছেলেকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আদালত তাদেরতে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। বুধবার বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচার সাবেরা সুলতানা খানম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের কালা মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম (৫৪) ও তার ছেলে সুমন মিয়া (২৮)। জেলহাজতে থাকা সুমন মিয়াকে এ সময় আদালতে হাজির করা হলেও মা ঝর্ণা বেগম জামিন নিয়ে পলাতক আছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ নভেম্বর র‌্যাব ভৈরব ক্যাম্পের সদস্যরা মরিচাকান্দির কালা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির একটি কক্ষের মাটি খুঁড়ে ৮০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ঝর্ণা বেগম ও তার ছেলে সুমনকে আটক করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তিমতে মাদক পরিবহণের কাচে ব্যবহৃদ দুইটি স্প্রিডবোট জব্দ করা হয়।

এ ঘটনায় ফরিদ মিয়া ও সবুজ মিয়া নামের আরো দুজনকে আসামি করে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার চার্জশিটে ঝর্ণা বেগম, সুমন মিয়া ও সবুজ মিয়াকে আসামি করা হয়। আদালত ঝর্ণা বেগম ও সুমন মিয়াকে সাজা প্রদান এবং অপর আসামি সবুজ মিয়াকে বেকসুর খালাস প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. শরীফ হোসেন মামলার রায়ের পর গণমাধ্যমের কাছে সন্তোষ প্রকাশ করেছেন। এ ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে তিনি জানান। আদালত পলাতক আসামি ঝর্ণা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলেও তিনি জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102