ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরের বদরগঞ্জে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

রংপুরের বদরগঞ্জে বাল্যবিয়ের শিকার সুমাইয়া সুলতানা খুশি (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।বাথরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে পৌরশহরের জামুবাড়ী পকিহানা খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসায়। বুধবার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরশহরের পকিহানা এলাকার আদুরী বেগম ও মফিজুল ইসলাম দম্পত্তির মেয়ে সুমাইয়া সুলতানা খুশি। গত চার বছর আগে বাড়ির পাশে আবাসিক বালিকা ওই মাদ্রাসায় তাকে ভর্তি করা হয়। ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যার দিকে খুশি কার সঙ্গে মোবাইলফোনে কথা বলে কান্নাকাটি করে। পরে ওই মাদ্রাসার ভেতরে বাথরুমে যায় খুশি। সেখানেই সে বেশ কিছু সময় অবস্থান করে। অন্যান্য শিক্ষার্থীরা ডাকাডাকি করলেও সে বের না হওয়ায় সন্দেহ সৃষ্টি হয়। পরে অন্য মেয়েরা বাইরে গিয়ে জানালা দিয়ে দেখেন গলায় ওড়না পেচানো হাটুগাড়া অবস্থায় সে বসে অচেতন পড়ে আছে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যৃ ঘোষণা করেন।

খুশির স্বজনরা জানায়, ছোট বেলায় বাবা মফিজুল ইসলাম তার মাকে তালাক দিয়ে ঢাকায় চলে যান। গত চার বছর আগে একই এলাকার অন্তু মিয়া নামে এক ছেলের সঙ্গে খুশির বিয়ে হয়। কিন্তু খুশি মাদ্রাসায় আবাসিক হিসেবে থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করছিল।
মাদ্রাসার শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, চার বছর আগে খুশির বাল্যবিয়ে হয়। আমাদের ধারণা ওই ছেলের সঙ্গে মোবাইলফোনে কথা কাটাকাটি নিয়ে সে ক্ষুদ্ধ হয়। ওই ক্ষোভে হয়তো বাথরুমে ঢুকে সে আত্মহত্যা করে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হোসাইন বলেন, মৃত্যৃ অবস্থায় মেয়েটিকে হাসপাতালের নিয়ে আসা হয়। গলায় সামান্য দাগ ছিল।

বদরগঞ্জ থানার এসআই রুহুল আমীন বলেন, ঘটনাটি অনেকটাই রহস্যজনক। মৃতের সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এঘটনায় নিহতের কোন স্বজন এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102