ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএসএমএমইউতে পঞ্চম দিনে টিকা নিলেন ১ হাজার ৮৩৪ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বুধবার পঞ্চম দিনের মতো করোনার টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। আজ টিকা নিয়েছেন ১ হাজার ৮৩৪ জন। এ নিয়ে বিএসএমএমইউ থেকে মোট প্রায় ৫ হাজার জন টিকা নিলেন।

বুধবার রাজধানীর মিন্টু রোডে অবস্থিত বিএসএমএমইউয়ের কনভেনশন সেন্টারে ৮টি বুথে (পুরাতন শেরাটন হোটেলের উত্তর দিকে) করোনার টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে ১ হাজার ৮৩৪ জন টিকা নেন। গতকাল টিকা নিয়েছিলেন ১ হাজার ৪৯৭ জন । এর আগে গত ২৮ জানুয়ারি প্রথম দিন ১৯৯ জন টিকা নিয়েছিলেন। সবমিলিয়ে এই সেন্টারে করোনার টিকা নিয়েছেন ৪ হাজার ৯৮৮ জন।

করোনার টিকাদান কার্যক্রমের পঞ্চম দিনেও বিচারপতি, সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ দেশের বিশিষ্ট জনেরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টিকা নিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া টিকা নিয়ে বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ ও বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান কনভেনশন সেন্টারের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিএসএমএমইউয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন, অতিরিক্ত পরিচালক ডা. মো. নাজমুল করিম মানিক, সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102