ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ক্রমশ অবনতি বিরাট কোহলির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের পর ভারতে ফিরে গিয়েছিলেন। এরপর চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রান পাননি। দ্বিতীয় ইনিংসে লড়াকু ৭২ রান করলেও টেস্ট র‌্যাঙ্কিংয়ে আরও নীচে নেমে গেলেন বিরাট। আইসিসি’র টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে পঞ্চম স্থানে এখন ভারত অধিনায়ক। অন্যদিকে ৩ নম্বরে উঠে এলেন ইংলিশ অধিনায়ক জো রুট।

বুধবার (১০ ফেব্রুয়ারী) আইসিসি’র প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯১৯ পয়েন্ট তার। দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ। প্রথম দু’টি স্থানে কোনও পরিবর্তন হয়নি। ৫ নম্বরে থাকা ইংলিশ অধিনায়ক ২ ধাপ ওপরে উঠে এসেছেন। ৮৮৩ পয়েন্ট নিয়ে রুট ৩ নম্বরে। চেন্নাইয়ের মাঠে ২১৮ রানের ম্যাচ জেতানো ইনিংস তাকে অনেকটাই এগিয়ে দিয়েছে সেরা টেস্ট ব্যাটসম্যানের তালিকায়।

উইলিয়ামসনের থেকে মাত্র ৩৬ পয়েন্ট দূরে রয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে আরও ৩ ম্যাচ বাকি। সুযোগ থাকবে তার কাছে শীর্ষে ওঠার। এদিকে সময় সময় ভাল যাচ্ছে না বিরাটের। তার অধিনায়কত্বে পরপর ৪ টি টেস্ট হেরেছে ভারত। শতরান পাননি ২০২০ সালে। নতুন বছরে প্রথম ম্যাচেও থামতে হয়েছে ৭২ রানে। ব্যাটসম্যান হিসেবে এবার আইসিসির র‌্যাঙ্কিংয়ে আরও নেমে যেতে হল তাকে।
৪ নম্বরে নেমে এসেছেন মার্নাস লাবুশানে। আর সাত নম্বরে রয়েছেন চেতেশ্বর পুজারা। আর ঋষভ পন্থ আছেন ১৩ নম্বরে। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৩ নম্বরে উঠে এসেছেন জেমস অ্যান্ডারসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102