ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন দফা দাবিতে শিক্ষানবিশ নার্সদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফারি সম্মিলিত পরিষদ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কুমিল্লা নার্সিং ইন্সটিটিউট, কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং ইন্সটিটিউট, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নার্সেস এসোসিয়েশনের নেতা দুলাল চন্দ্র সূত্রধর, মনিরুল ইসলাম, জয়নাল আবেদীন ও শাহিদা বেগম প্রমুখ।
পরিষদের আহ্বায়ক কামরুল হাসান মোছাফফা ও সদস্য সচিব মো. সোলাইমান ভূইয়া জানান, কারিগরি শিক্ষাবোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজির শিক্ষার্থীদের নার্সিং কাউন্সিলের সনদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের মিডওয়াইফ সমমান না দেওয়া ও গত ৫ ফেব্রুয়ারি নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের স্থগিত পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে এ মানববন্ধন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102