ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২ জনের পাঁচজনই শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। নিহতদের মধ্যে ৫ জনই শিক্ষার্থী। তারা যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থী। পরীক্ষা শেষ করে তারা বাড়িতে ফিরছিলেন। সেই পরীক্ষার ফল আর তাদের কখনই জানা হবে না। শিক্ষার্থীসহ নিহত সবার বাড়িতে চলছে কান্নার রোল।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের তেল পাম্পের কাছে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা মাগুরাগামী জেকে পরিবহনের যাত্রীবাহী বাসটি দুর্ঘটনায় উল্টে যায়।

বাসটি উল্টে যাওয়ার কারণে প্রায় দেড় ঘণ্টা যশোর-ঝিনাইদহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর কালীগঞ্জ সড়কের বারোবাজার তেল পাম্পের কাছে জেকে পরিবহনের বাসটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও ১৫ বাস যাত্রী আহত হন। নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102