ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন নাজমুল বেপারী (১৯) নামের এক নির্মাণ শ্রমিক।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা এলাকায় সুদেব পালের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নাজমুল গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তনগর গ্রামের মো. ফারুক বেপারীর ছেলে।

পুলিশ জানায়, পাকুল্যা বাজারে সুদেব পালের নির্মাণাধীন দোতলা ভবনের ছাদে কাজ করছিলেন নাজমুল ও তার বড় ভাই শিপন বেপারীসহ ১০-১২ জন শ্রমিক। একপর্যায় নাজমুলের হাতে থাকা রড ভবনের পাশ দিয়ে টাঙানো বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। এতে নিচে পড়ে আহত হন তিনি। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে সন্ধ্যায় কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই শাহীন ও নির্মাণ শ্রমিকরা জানান, ভবনটিতে পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারে উপার্জনক্ষম ছিল শুধুই নাজমুল। এখন তাঁর মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

স্থানীয় লোকজন ভবন মালিকের হেয়ালিপনার জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) একরামুল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102