ঝিনাইদহের কালীগঞ্জে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। নিহতদের মধ্যে ছয়জনই যশোর এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। শিক্ষা জীবনের শেষ পরীক্ষা দিয়ে ফেরার পথে প্রাণ গেল তাদের।
বারোবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাউল হক জানান, তারা প্রাথমিক তদন্তে জানতে পারেন বাসটি বেপরোগতিতে চালানো হচ্ছিল। একটি গাড়িকে ওভারটেক করার সময় উল্টে যায় বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা মারে। এতে বাসটি ভেঙে যায় ও হতাহাতর ঘটনা ঘটে।
ওসি বলেন, বাসটির ফিটনেস সার্টিফিকেট আছে কিনা তা খোঁজ করা হচ্ছে। মালিককেও খোঁজ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।