ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেলচালক মুশফিকুর আহমেদ (২১) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া অপর এক দুর্ঘটনায় মো. রাকিবুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়।

বৃহস্পতিবার পৃথক সময়ে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা রয়েল গেট ও সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য মো. মুশফিকুর আহমেদ নোয়াখালীর কবিরহাট থানার ঘোষবাগ এলাকার মমতাজুল করিমের ছেলে এবং রাকিবুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিমুলপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে যাচ্ছিলেন মুশফিকুর আহমেদ। এ সময় মহাসড়কের কুমিরা রয়েল গেট এলাকায় একইমুখী একটি অজ্ঞাত গাড়ির পেছন থেকে সজোরে ধাক্কা দেন তিনি। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী একটি পিকআপকে একইমুখী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে রাকিব নামে এক শ্রমিক গুরুতর আহত হন।

আহত রাকিবকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজনের লাশ চমেক হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেন বারআউলিয়া হাইওয়ে পুলিশের এসআই মো. বাবুল মিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102