ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাইফের বদলে সৌম্যকে নেওয়ার কারণ জানালেন নান্নু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

কুঁচকিতে চোটের কারণে ঢাকা টেস্ট খেলছেন না সাকিব, তা আগেই জানা হয়ে গিয়েছিল। চোটের কারণে সাদমানও ছিটকে গেছেন। সাকিব ও সাদামনের বদলি হিসেবে কাকে নির্বাচন করা হবে তা নিয়েই চলছিল বিস্তর আলোচনা।

ধারণা করা হচ্ছিল, সাদমান ও সাকিবের ছিটকে পড়ায় স্টাইলিশ ওপেনার সাইফ হাসানকে দলে সুযোগ পেতে পারেন। শুরু থেকেই স্কোয়াডে ছিলেন সাইফ। নেটে নিয়মিত প্র্যাকটিস করে গেছেন। টেস্টের আগে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচেও খেলেছেন। অর্থাৎ সাকিব বা সাদমানের বদলি হিসেবে সাইফকে ভাবা হচ্ছিল স্বাভাবিকভাবেই।

কিন্তু তা আর হলো কই! স্কোয়াডে না থেকেও বদলি হিসেবে একাদশে ঢুকে গেলেন সৌম্য সরকার। নেওয়া হলো মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনকে। ওপেনার সাইফ হাসান চট্টগ্রামের পর মিরপুর টেস্টেও হয়ে দর্শক হয়ে রইলেন।

সাইফকে কেন নেওয়া হলো না সে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বলেছেন, প্রস্তুতি ম্যাচে আর নেটে টিম ম্যানেজমেন্টের মন ভরাতে পারেননি সাইফ। আর অভিজ্ঞতায় অনেক এগিয়ে সৌম্য।

জানা গেছে, সাকিবের জায়গায় সৌম্য নয়; মিডলঅর্ডার ব্যাটসম্যান মিথুনকে নেওয়া হয়েছে। আর সাদমানের জায়গায় সৌম্য।

যে কারণে প্রশ্ন ওঠে, সাদমানের জায়গায় সাইফ কেন নয়?

জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, একাদশ নির্বাচন মূলত টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমরা স্কোয়াড গড়ি। তবে যতটুকু জানি, সাইফকে খুবই নড়বড়ে মনে হয়েছে টিম ম্যানেজমেন্টের। প্র্যাকটিস ম্যাচে সে ভালো ব্যাট করেনি। নেটেও তাকে খুব আত্মবিশ্বাসী মনে হয়নি। আর অভিজ্ঞতায় এগিয়ে আছে সৌম্য। বোলিংটাও আছে সৌম্যর।এসব দিক বিবেচনা করে এই টেস্টে হয়ত সৌম্য়কে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট ।

তবে সাইফকে অবজ্ঞা করা হচ্ছে না বলেও জানান নান্নু। বললেন, সাইফ কিন্তু সিস্টেমের মধ্যেই আছে। জাতীয় দলের সঙ্গে রেখে ভবিষ্যতের জন্য তৈরি করা হচ্ছে তাকে। সামনে আয়ারল্যান্ড ‘এ’ দল আসছে, সেখানে চার দিনের ম্যাচে সে খেলবে। হাই পারফরম্যান্স ইউনিটে সে নিয়মিত পারফরমার। আমাদের পরিকল্পনায় সাইফ ভালোমতোই আছে। ওকে সেটা বলাও হয়েছে। সাইফও নিশ্চয়ই সামনে সুযোগ পাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102