ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনস্পট রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা করলেন স্বাস্থ্য মন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭ বার পঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেহেতু রেজিস্ট্রেশন সফলভাবে হচ্ছে, তাই আজ থেকে করোনা ভাইরাসের অনস্পট রেজিস্ট্রেশন করা হবে না। অনলাইন রেজিস্ট্রশন সহজে করা যাচ্ছে বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা আগে থেকে নিবন্ধন করে আসবেন শুধু তাদেরই টিকা দেওয়া হবে।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম পেপারলেস ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে নাটোর, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ঝিনাইদহ জেলার পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠপর্যায়ের কার্যক্রম পেপারলেস ঘোষণা করা হয়।
এসময় স্বাস্থ্য মন্ত্রী বলেন, টিকা কেন্দ্রগুলোতে ভিড় এড়াতে এবং সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম পরিচালনা করতে আজ থেকে স্পট নিবন্ধন বাতিল করা হয়েছে। পরবর্তীতে আবারও প্রয়োজন হলে স্ব-শরীরে এসে নিবন্ধন করে টিকা নেয়ার ঘোষণা দেয়া হবে।

মন্ত্রী বলেন, আমাদের অনলাইন নিবন্ধনের চেয়ে স্পট নিবন্ধনের সংখ্যা বেড়ে গেছে। এদিকে যারা অনলাইনে নিবন্ধন করে টিকা নিতে আসছে, তারা নানা রকম ভোগান্তিতে পড়ছে। অনস্পট নিবন্ধনের কারণে তাদেরকে এসে বসে থাকতে হচ্ছে। বয়স্করাও এসে কষ্ট পাচ্ছেন। তাই আজ থেকে টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুযোগ থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

শুভেচ্ছা বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার খুরশিদ আলম, ইউএসএআইডির জনসংখ্যা, পুষ্টি ও শিক্ষা অফিসের পরিচালক মি. জারজিস সিধওয়া, সেভ দা চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মি. ওনো ভ্যান ম্যানেন, ডাটা ফর ইমপ্যাক্ট, ঢাকা অফিসের সিনিয়র স্ট্রাটেজিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইজার মুহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদফতরের এনডিসি মহাপরিচালক (গ্রেড-১) শাহান আরা বানু।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102