শেরপুর প্রতিনিধিঃ শেরপুর পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদৌস আহাম্মেদ’র উপর অতর্কিতভাবে হামলা চালানোর অভিযোগ উঠেছে ১নং ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী রবিউল আলম রবিসহ তার কর্মী ও সমর্থকদের উপর।
এর প্রতিবাদে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীনগর রাজবল্লভপুরে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কাউন্সিলর প্রার্থী ফেরদৌস আহাম্মেদ।
তিনি বলেন,
পরাজয়ের ভয়ে আমাদের ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল আলম রবি তার লোকজন লেলিয়ে দিয়ে আমায় মারাক্তকভাবে আহত করে, আমি একজন প্রার্থী আমারো ভোট চাওয়ার অধিকার আছে। আমি তার এমন আচরণের তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় শেরপুর নির্বাচন কমিশনার বরাবর একটি অভিযোগও দিয়েছি।
সংবাদ সম্মেলনে শেরপুরের গণমাধ্যমকর্মীরা ও ১নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী রবিউল আলম রবির সাথে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।