ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জমি নিয়ে বিরোধের জের ধরে নারীকে মারধর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত
জামালপুর

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফিরোজা বেগম (৫০) নামে এক মহিলার হাত-পা ও কোমর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। শুক্রবার সকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামে এই ঘটনা ঘটে।

ইসলামপুরের পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামের মৃত নিজাম উদ্দিনের ওয়ারিশদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ওই জমি বিক্রির বিষয় নিয়ে ওয়ারিশদের মধ্যে আদালতে মামলাও চলাছে।

শুক্রবার সকালে শাহজালাল ও সম্ভু মন্ডল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে ওই জমিতে ঘর তুলতে যায়। খবর পেয়ে নিজাম উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম ঘর তুলতে বাধা দেয়। তর্কবিতর্কের এ পর্যায়ে ফিরোজার ভাই মুগলের ছেলে শাহজালাল, প্রতিবেশী মৃত সৈয়দ আলীর ছেলে সম্ভু ও সম্ভুর ছেলে হাবিব ফিরোজার উপর হামলা করে এবং রড দিয়ে পিটিয়ে হাত-পা ও কোমর ভেঙ্গে দেয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফিরোজাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102