ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনার কলমাকান্দায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত
নেত্রকোনা

নেত্রকোনার কলমাকান্দায় দুই দিন ঘরে আটকে রেখে এক দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলার সিধলী এলাকা সংলগ্ন বোবাহালা মোড়ের একটি ঘর থেকে দুইদিন পর ওই কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের লোকজন। পরে কিশোরী তার পরিবারের সদস্যদের কাছে উক্ত ঘটনার বর্ণনা দেন।

ঘটনা শুনে বৃহস্পতিবার তার বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরদিন রাতেই আব্দুল কালাম (৩৫) ও ফৌজদার মিয়া (৪৫) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

কলমাকান্দার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শফিকুল ইসলাম শফিক জানান, আব্দুল কালাম ও ফৌজদার মিয়া নামে দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরী ডাক্তারি পরীক্ষা শেষে নেত্রকোনা আদালতে জবানবন্দি দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102