ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে মাদক সেবনরত অবস্থায় ১২ মাদকসেবী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

নাটোরে মাদক সেবনরত অবস্থায় ১২ মাদকসেবী আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে নাটোর জেলার সদর থানাধীন বনবেলঘরিয়া হিন্দুপাড়া গ্রাম ও জনৈক সুরমান আলীর মেহগণি বাগান এলাকায় অভিযান পরিচালনা আটক করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় ৫ গ্রাম গাঁজাসহ ওই ১২ জন মাদকসেবীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলার বনবেলঘরিয়া এলাকার আলাউদ্দিন প্রামানিকের ছেলে বাবু প্রামানিক (৩৬), ওই এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩০), বড় হরিশপুর এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন মিয়া (২৭), সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের শহিদ মোল্লার ছেলে শরিফুল মোল্লা (২২), উত্তর চৌকির পাড় এলাকার মৃত মোশারফ হাওলাদারের ছেলে রাজ্জাক হাওলাদার (৩৮), হোগলবাড়িয়া গ্রামের মৃত হায়দার খাঁন ছেলে মাহফুজ খাঁন (৩৩), দক্ষিন চৌকিরপাড় এলাকার মৃত বিভূতী দাসের ছেলে শ্রী কাজল দাস (৩৫), হরিশপুর বাইপাস এলাকার নুরুল আমিন চৌধুরীর ছেলে রিফাত হোসেন (১৮), কালুর মোড় এলাকার মৃত জয়নাল ব্যাপারীর ছেলে সোহাগ ব্যাপারী (৩০), মল্লিক হাটি পশ্চিম পাড়ার মোহাম্মদ হোসেন প্রামাণিকের ছেলে হাফিজুল প্রামানিক (২৫), কান্দিভিটা পূর্বপাড়ার বেলাল হোসেনের ছেলে ফিরোজ আলী (২৪), কাঠাঁলবাড়িয়া এলাকার শমসেদ গাজীর ছেলে মনজিলা গাজী(৩৫)।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদকসেবীরা বিভিন্ন এলাকা থেকে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে মাদক নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102